শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ৪০ বছর ধরে পত্রিকা সরবরাহ করছেন প্রবীণ পত্রিকা এজেন্ট ও সফল ব্যবসায়ী মো: আমির আলী

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর : ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাবনা ও সিরাজগঞ্জ পত্রিকার এজেন্ট কল্যাণ সমিতির সফলতার সাথে ৮ বছর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সিরাজগঞ্জ শহরের পরিচিত মুখ,প্রবীণ পত্রিকা এজেন্ট ও ব্যবসায়ী মো:আমির আলী প্রায় ৪০ বছর ধরে সিরাজগঞ্জে সততা,দায়িত্ববোধ ও পরিশ্রমের মাধ্যমে জেলার সংবাদপত্র বিতরণ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি সিরাজগঞ্জ সদর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার নিয়মিত পরিবেশক হিসেবে কাজ করে আসছেন। মো:আমির আলীর পত্রিকা ব্যবসা শুরু হয় বহু বছর আগে থেকে,যখন হাতে গোনা কয়েকটি সংবাদপত্র স্থানীয়ভাবে সরবরাহ করা হতো। সেই সময় থেকে আজ পর্যন্ত তিনি নিরবচ্ছিন্নভাবে পাঠকদের হাতে খবর পৌঁছে দেওয়ার কাজটি করে যাচ্ছেন। তাঁর সততা ও নিয়মিততার কারণে সিরাজগঞ্জ শহরের পত্রিকার পাঠক,ব্যবসায়ী ও সাংবাদিক সমাজের কাছে তিনি একজন নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিত পেয়েছেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস,শিক্ষা প্রতিষ্ঠান,দোকান ও পাঠকের কাছে প্রতিদিন পত্রিকা সরবরাহ করেন। ভোরবেলায় সংবাদপত্র হাতে নিয়ে কর্মব্যস্ত দিনের শুরু করেন তিনি দায়িত্ববোধ ও পেশার প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি। পত্রিকা বিতরণের পাশাপাশি মো:আমির আলী একজন সফল স্টেশনারি ও বই ব্যবসায়ীও বটে। তাঁর দোকানে পাওয়া যায় বিভিন্ন শিক্ষা উপকরণ,বই,খাতা ও অফিস সামগ্রী,সব ধরনের গল্প উপন্যাস বই। গ্রাহকদের সঙ্গে আন্তরিক আচরণ ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত। এবিষয়ে মো: আমির আলী বলেন,আমি এই কাজটিকে শুধু ব্যবসা হিসেবে দেখি না,মানুষের কাছে তথ্য ও জ্ঞানের আলো পৌঁছে দেওয়াকে নিজের দায়িত্ব মনে করি। দীর্ঘ অভিজ্ঞতা,সততা ও পেশার প্রতি একনিষ্ঠতা হিসেবে আমাকে সিরাজগঞ্জ শহরের পত্রিকা ব্যবসায়ী সমাজে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সমাজে নীরবে দায়িত্ব পালন করা এমন মানুষদের কারণেই সংবাদপত্র ও জ্ঞানচর্চার আলো প্রতিদিন ঘরে ঘরে পৌঁছে যায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০