সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে অসংক্রামক রোগ (NCD) নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হবিবুর রহমানের সভাপতিত্বে বুধবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা রাজশাহী বিভাগে হৃদরোগে মৃত্যুহার কমানোর ওপর জোর দেন এবং এনসিডি কর্নারের সেবার মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন। জানানো হয়, বর্তমানে বিভাগজুড়ে ১ লক্ষেরও বেশি উচ্চ রক্তচাপের রোগী এবং ৫০ হাজারেরও বেশি ডায়াবেটিস রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পাচ্ছেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ৬১ শতাংশ, যা অনেক উন্নত দেশের সমতুল্য। তবে, উদ্বেগজনকভাবে ২৪ শতাংশ রোগী নিয়মিত ফলোআপে আসেন না এবং ১৪ শতাংশ রোগীর উচ্চ রক্তচাপ এখনও অনিয়ন্ত্রিত।
বক্তারা ২০২৫ সালের মধ্যে দেশে হৃদরোগজনিত মৃত্যুহার এক-চতুর্থাংশ কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা, উচ্চ রক্তচাপের ব্যাপকতা ১৮ শতাংশে নামানো এবং লবণ ব্যবহারের হার ২৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান।
সভায় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. নুরুল ইসলাম, বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ইবনে ইমাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অতিরিক্ত পরিচালক ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. রোজী আরা খাতুন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. রুহুল আমিন, রাজশাহী সিভিল সার্জন ডা. এস এম রাজিউল করিম, পাবনার ডা. আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জের ডা. নুরুল আমিন, নাটোরের ডা. মোক্তাদির আরেফিন, চাঁপাইনবাবগঞ্জের ডা. একেএম সাহাব উদ্দীন, বগুড়ার ডা. খুরশীদ আলম, নওগাঁর ডা. আমিনুল ইসলাম, জয়পুরহাটের ডা. আল মামুন, এবং এনসিডি প্রতিনিধি ডা. রাহাত চৌধুরী।
এই সমন্বয় সভা রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০