শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক

ফটোকার্ড

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার সময় এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেড়ীবাঁধ ঘাট সংলগ্ন সার কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চর কাপনা গ্রামের মোঃ রইচ উদ্দিনের ছেলে মোঃ শাহজাহান আলী (৪৫), অষ্টআশিরচর গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ শহর আলী (৩২), ভগবতীপুর গ্রামের মৃত হাচেন মিস্ত্রির ছেলে মোঃ আঃ মালেক (৫৬), উভয় কুড়িগ্রাম সদর উপজেলার স্থায়ী বাসিন্দ ও সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার তেবাড়িয়া চর গ্রামের মৃত খবির উদ্দিন সরকারের ছেলে মোঃ মোজাম্মেল সরকার (৬০)।

তল্লাশিকালে তাদের কাছ থেকে সর্বমোট ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন বলেন, মাদকমুক্ত সিরাজগঞ্জ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০