শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: রহস্য উদঘাটনে পুলিশ

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর নারিকেল বাড়িয়া এলাকায় একটি পুকুর থেকে লিটন আলী (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে, চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত লিটন আলী পবা উপজেলার খড়খড়ি গ্রামের বাসিন্দা। সকালে পুকুরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
জানতে চাইলে মহানগরীর চন্দ্রীমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মেহেদি মাসুদ জানান, নিহতের লাশ ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন বলা সম্ভব হবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি), মামলা রুজু করা হয়েছে।
এদিকে স্থানীয়দের ধারণা, এটি একটি দুর্ঘটনা হতে পারে, অথবা এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। #

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০