শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শালুয়াভিটা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী ( ছোট্ট) : টেস্ট পরীক্ষায় পাশ না করলে আগামী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবে না- সভাপতি ফেরদৌস হাসান।
শিক্ষার মানোন্নয়ন ও আগামী দাখিল পরীক্ষায় ভাল ফলাফলে অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের করণীয়  বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মাদ্রাসার শ্রেণী কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি এস এম ফেরদৌস হাসান’র সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মাদ আব্দুল মালেক। অন্যান্যের মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট মওলানা মোঃ আবু রায়হান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রফেসর মোঃ নূরুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ অভিভাবকগণ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথি বলেন,আগামী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণের পূর্বে অনুষ্ঠিতব্য টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাকে ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে না। তবে  টেস্ট পরীক্ষায় কেউ যেন ফেল না করে সে জন্য দূর্বল শিক্ষার্থীদেরি বাছাই করে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা গ্রহণের জন্যও শিক্ষকদের তাগিদ দেন সভাপতি। এছাড়াও শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এজন্য ছেলে মেয়েদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পাশাপশি বাড়ীতে থাকাকালিন পড়ালেখার প্রতিও জোড় দেয়ার আহ্ববান জানান সভাপতি।
সমাবেশ শেষে আসন্ন দাখিল পরীক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের সুস্থতা এবং দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া করা হয়। সমাবেশে অভিভাবক অন্যান্য শিক্ষক ছাড়াও ১০ম শ্রের্ণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং মোনাজাতে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০