শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে ৯৪ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৯৪ কেজিরও বেশি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর বাড়িতে অভিযান চালিয়ে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

আজ শনিবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের দবিরগঞ্জ হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৯৪.২৬০ কেজি ওজনের মূল্যবান এ কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে কষ্টি পাথর বহনকারী একটি মটর সাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. কফিল উদ্দিন (৪৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০