শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন,সাধারণ সম্পাদক রিটন ও সাংগঠনিক সম্পাদক মিলু

ফটোকার্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান (রিটন) কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫খ্রীঃ) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দলীয় গঠনমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ করা হবে। কাউন্সিলের প্রায় তিন মাস পর এই নতুন কমিটি ঘোষণা করা হলো।
ঘোষিত আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: নজরুল হুদা, সহ-সভাপতি: আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মোঃ আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী। যুগ্ম সাধারণ সম্পাদক, বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক, রবিউল ইসলাম মিলু। সদস্য, অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও মোঃ মাইনুল আহসান (পান্না)।
নবগঠিত এই কমিটি রাজশাহী মহানগরে দলের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতা- কর্মীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০