শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আলোচিত  আশফাকুল  হত্যা মামলার  আসামী কামরুল ইসলাম তালুকদারকে গ্রেফতার 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কামরুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ ও র‌্যাব-১ এর সমন্বিত অভিযানে রাজধানীর ভাটারা থানার খিলবাড়ি টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে র‌্যাব-১২’র বিএন কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে ভিকটিম আশফাকুল আউয়ালকে ডেকে নিয়ে এ্যানজেল ফুড অ্যান্ড বেকারির অফিস কক্ষে গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলে আসামী কামরুল ইসলাম আত্মগোপনে চলে যান। এলাকাবাসীও হত্যার বিচারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

গ্রেফতারকৃত কামরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০