শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৫টি আসনে বিএনপির প্রার্থি ঘোষণা,বাকী রইল কাজিপুর

ফটোকার্ড

নজরুল ইসলাম,সিরাজগঞ্জ :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দলের প্রার্থিতা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলা বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রার্থীদের নাম ইতোমধ্যে কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন— সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ): বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।সিরাজগঞ্জ-৩ (তাড়াশ ও রায়গঞ্জ): জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলী।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): জাতীয় পার্টি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত।

অন্যদিকে, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, পরবর্তীতে এই আসনের মনোনয়ন ঘোষণা করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০