শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে ৬টি আসনের মধ্যে ১টি বাদে ৫টিতে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

ফটোকার্ড

রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে দলের প্রাথমিক প্রার্থি চূড়ান্ত করেছে  (বিএনপি)। সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান  রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের মনোনয়ন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এর মধ্যে সিরাজগঞ্জের ৬টি আসনের একটি বাদ রেখে ৫টি আসনের মনোনয়ন প্রার্থী ঘোষনা করেন। এই ৫টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন যারা তারা হলেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ – তাড়াশ) আসনে জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী অহেদ মরিয়ম ডিগ্রী কলেজের বার বার নির্বাচিত সাবেক  ভিপি,ভিপি আয়নুল হক।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.আকবর আলী। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে  সাবেক উপ প্রধানমন্ত্রী, ডা. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত। অপর দিকে  সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, পরবর্তীতে এই আসনের মনোনয়ন চুড়ান্ত করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০