শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

উল্লাপাড়ায় প্রাইমারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ

ফটোকার্ড

মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহিসাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ আলীর বিরুদ্ধে এক ছাত্রীকে ফেইসবুকের মেসেঞ্জারে আপত্তিকর সব প্রস্তাব দেওয়ার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।সেখানে ইউসুফ আলী তার একজন ছাত্রীকে নানা কুপ্রস্তাব দিচ্ছে এবং অনেক নোংরা কথা বলছে।যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কে বা কারা এই চ্যাটিং এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ব্যাপারে ঐ শিক্ষক ইউসুফ আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান যে তার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে কে বা কারা এটা করছে সেটা তিনি জানেননা। সাধারণ মানুষের মনে প্রশ্ন করছেন যদি তার ফেইসবুক আইডি হ্যাক হয়ে থাকে তাইলে এ বিষয়ে কি থানায় সে কোন জিডি করেছে?এর আগেও তার বিরুদ্ধে গ্রামে এরকম একাধিক অভিযোগ আছে এমন তথ্য পাওয়া গেছে। ইউসুফ আলীর এমন কর্মকাণ্ডে স্কুলের অবিভাবকদের মধ্যে নানা মন্তব্য ও কৌতূহলেট সৃষ্টি হয়েছে।এলাকাবাসী ও অবিভাবকরা এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষ অতিদ্রুত এই ঘটনায় অভিযুক্তের বিচার দাবী করেন এবং সকল শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০