শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নাটোরে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

Download Photocard

নাটোর প্রতিনিধি  : বাংলাদেশ স্কাউটস জেলা শাখার উদ্যোগে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী আজ থেকে শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টায় সদর উপজেলা মিনি ষ্টেডিয়ামে ক্যাম্পুরী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

ক্যাম্পুরীর উদ্বোধনী সমাবেশে বক্তারা বলেন, স্কাউটস্ কার্যক্রম শিক্ষার্থীদের সুন্দর হতে শেখায়, মানবিক মানুষ হতে শেখায়। ক্যাম্পুরীতে অংশগ্রহনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজে সুন্দর হবে, মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাবে, সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করবে। সর্বোপরি সততা ও সত্যের পথে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা স্কাউটস্রে কমিশনার জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান এবং বাংলাদেশ স্কাউটস্রে আঞ্চলিক উপ পরিচালক আব্দুর রশীদ।

বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সম্পাদক ও কাব ক্যাম্পুরীর সদস্য সচিব এস এম গোলাম মহি উদ্দিন জানান, নাটোর জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে ৬০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহন করছেন।

ক্যাম্পুরীতে কাব প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্রান্ড ইয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধু গড়ি, ফান এন্ড গেইম কার্নিভাল, প্রাথমিক প্রতিবিধান, মহাতাঁবু জলসাসহ বিভিন্ন ইভেন্ট থাকছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০