শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

দেশ গঠনে লেখকদের দায়িত্ব নিতে হবে- এম. আকবর আলী

Download Photocard

মো.মোকলেসুর রহমান মামুন,উল্লাপাড়া প্রতিনিধি :
দেশ গঠনে লেখকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এমন আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষক মিলনায়তনে উল্লাপাড়া লেখক পরিষদের অভিষেক ও লেখক মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এম আকবর আলী বলেন, দেশের সংকটময় মুহূর্তে লেখকদের কলম হতে পারে জাতির দিকনির্দেশনা। অতীতে লেখকদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ ছিল না। কিন্তু ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন সবাই মুক্তভাবে নিজেদের চিন্তা ও মত প্রকাশ করতে পারছেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। বই পড়লে জ্ঞান বাড়ে, দৃষ্টিভঙ্গি প্রসারিত হয় এবং একজন মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

লেখকদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে যদি আমি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে লেখকদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা তাদের প্রাপ্য সম্মান পান।

অনুষ্ঠানে উল্লাপাড়া লেখক পরিষদের সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আজীবন দাতা সদস্য মিসেস লায়ন মোমেনা আলী ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোক্তার হোসেন।

আলোচনা শেষে পাঁচজন গুণী লেখককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০