শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐক্যের আহ্বান – ছাত্রদল নেতা কাওছার আহমেদ রনির

ফটোকার্ড

মো. মোকলেসুর রহমান মামুন :


সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের বিএনপি নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি বলেছেন, “আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তবে দল যাকে মনোনীত করেছে, আমরা দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই। ইনশাআল্লাহ, দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবো।”

তিনি আরও বলেন, “দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য।”

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফির সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-৪ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রত্যাশী কাওছার আহমেদ রনি, সরকারি আকবর আলী কলেজ ছাত্রসংসদের সাবেক নির্বাচিত জিএস, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, উল্লাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদত হোসেন, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আওলিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবিরুজ্জামান পান্না, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হোসেন ওয়ারেস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবু হাসান অভি, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, উল্লাপাড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুতি বাবু, সদস্য সচিব মিজানুর রহমান লেবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুল হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম সরকার, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল খালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, আসাদুল ইসলাম, মজনু প্রামানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ বিন মজিদ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জুয়েল রানা, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার আহমেদ রকি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান নয়ন, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সহ সভাপতি সবুজ ইসলাম প্রমুখ।

১২ নং পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য আবু বকর সিদ্দিক মকুল সরকারের আহ্বানে এই রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় গ্রামের প্রধানবর্গ সহ রামকান্তপুর এবং চরসাতবাড়ীয়া গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০