শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

কাজিপুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার সমাবেশে জনতার ঢল

Download Photocard

কাজিপুর প্রতিনিধি:- কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়ন বিএনপি’র সমাবেশে সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার জনসভায় হাজার হাজার সাধারণ জনতার উপস্থিত ও উৎসব মুখর পরিবেশ ছিল।

দুঃসময়ের সেলিম ভাই, আমরা তোমায় ভুলি নাই স্লোগানে মুখরিত হয়ে উঠে মাইজবাড়ি হাইস্কুল মাঠ। নারী, পুরুষ, কৃষক শ্রমিক জনতার উত্তাল ঢেউ জনসমুদ্রে রূপ নেয় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার জনসভা। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে মাইজবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব সেলিম রেজা।

এসময় তিনি বলেন, কাজিপুরের মানুষ বিগত ৫৪ বছরের ইহিতাস বদলাতে উন্মুখ হয়ে আছে। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই প্রথমবারের মতো কাজিপুরের মাটিতে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।

আমার বাবা আফজাল হোসেন সরকার মানুষের সেবা করেছে তার সারাটি জীবন। আমি সেলিম রেজা তার সন্তান আমিও মানুষের সেবা করবো আমার বাবার মতো। আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

এসময় কাজিপুর উপজেলা, পৌরসভা, ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০