শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে গণসংবর্ধনায় জনতার ঢল,মানুষের ভালবাসায় সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফটোকার্ড

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ :

মানুষের ভালবাসায় সিক্ত হলেন সিরাজগঞ্জ -২ ( সিরাজগঞ্জ সদরের আংশিক ও কামারখন্দ উপজেলা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ বুধবার বিকাল তিনটার সময় সড়ক পথে ঢাকা থেকে যমুনা সেতু পাড় হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছলে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জণগণের ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হন ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে।
অসংখ্য মাইক্রোবাস ও শত শত মোটর সাইকেল শোভাযাত্রার বহর নিয়ে ব্যাপক নির্বাচনী শোডাউন শুরু করে কড্ডার মোড় থেকে মাত্র সাত কিলোমিটার পথ অতিক্রম করে সিরাজগঞ্জ শহরের রেলগেটের জেলা বিএনপির গণসংবর্ধনা মঞ্চে পৌঁছতে সদর কামারখন্দ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর সময় লাগে প্রায় আড়াই ঘন্টা। পথে পথে রাস্তার মোড়ে মোড়ে জনতার অভিবাদনের সাড়া দিয়ে বক্তব্য রাখেন তিনি।
সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরের রেলগেট সংলগ্ন ট্রাক টার্মিনালের মাঠে জেলা বিএনপির গণসংবর্ধনার মঞ্চে পৌঁছলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচছা জানানো হয়।
এ সময় তিনি বলেন,মানুষের এই মহাস্রোত,উচ্ছ্বাস, ভালবাসা,আবেগ,অনুভূতিই প্রমাণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে। আর বিএনপির প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে যারা নির্বাচনে পরাজয়ের ভয় করছে তারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম,ত্যাগ তিতিক্ষার পর আগামী ফেব্রুয়ারী মাসে যে নির্বাচন হতে যাচ্ছে তা জনআকাঙ্খার প্রতিফলন। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা বাঁধা হয়ে দাঁড়াবে জনগণই তাদের প্রতিহত করে নির্বাচন আদায় করে নিবে।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০