শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

রাণীশংকৈলে অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

ফটোকার্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি সার বরাদ্দে অনিয়ম ও অবৈধ বিক্রির অভিযোগে এক সার ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর) রাতে পৌর এলাকার মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সে অভিযান চালিয়ে ডিলার মো. আলাউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি নভেম্বর মাসে মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের নামে সরকারি বরাদ্দ ছিল টিএসপি সার ১৫৫ বস্তা, এমওপি (পটাশ) ৩৪৫ বস্তা এবং ডিএপি ২২৫ বস্তা। প্রতিষ্ঠানটির লাইসেন্স নম্বর সার–৩৬৯৭। নিয়ম অনুযায়ী এসব সার নির্ধারিত কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশনা দেয় উপজেলা কৃষি অফিস।

কিন্তু ডিলার মো. আলাউদ্দিন সেই নির্দেশনা অমান্য করে কিছু নির্দিষ্ট ব্যক্তির কাছে সার বিক্রি করে দোকান বন্ধ করে দেন। পরদিন সকালে কৃষকেরা সার নিতে গেলে তিনি জানান, সার শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ কৃষকেরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে অবহিত করেন।

পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিক্রির ক্যাশ মেমো ও হিসাবপত্রে গরমিল পান। তদন্তে দেখা যায়, বরাদ্দকৃত কিছু সার অবৈধভাবে বিক্রি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কৃষি কর্মকর্তা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের সময় ডিলার মো. আলাউদ্দিন নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০