শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার বিরুদ্ধে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর মহড়া

ফটোকার্ড

ইছাহাক আলী, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ):
আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামী মোটরসাইকেল মহড়া করেছে।
আজ দুপুরে এনায়েতপুর হাট চত্ত্বর থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এই মহড়া শুরু করেন। এরপর এনায়েতপুর হাসপাতাল, কেজির মোড়, বেতিল, বটতলা বাজার হয়ে পুনরায় এনায়েতপুর হাটে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং আওয়ামী লীগকে প্রতিহত করার ডাক দেন।
উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল কাদের প্রামানিক, এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ মাসুদ রানা, সেক্রেটারি তরিকুল ইসলাম, জামায়াত নেতা ডাঃ ইদ্রিস আলম, মাওলানা শহিদুল রহমান শাহিন,শাহজালাল শেখ, ইছাহাক হোসেন রুবেল, নাসির উদ্দীন, আব্দুল হামিদ মন্ডল, চৌহালী উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন এর সভাপতি সেলিম মন্ডল প্রমূখ।
মহড়া শেষে বিক্ষোভ সমাবেশে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন বলেন, আবারো এই দেশে যাতে করে কোন ফ্যাসিবাদের জন্ম না হতে পারে, বিশেষ করে কেউ যেন বাংলাদেশের মানুষের উপরে কোন নির্যাতন বা অন্যায় অপরাধ করতে না পারে, এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সারা দেশে কঠিন পাহাড়ায় রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০