সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

ঠাকুরগাঁওয়ে লকডাউনের প্রতিবাদে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের প্রতিবাদ ও শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমনপীড়ন চালিয়ে ভয়ভীতির রাজত্ব সৃষ্টি করেছে। দেশের জনগণ ন্যায়বিচার ও ভোটাধিকার থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া লকডাউন কোনো জনকল্যাণমূলক উদ্যোগ নয়। তাই লকডাউন প্রতিরোধে সবাইকে রাজপথে থাকতে হবে। 

সমাবেশে আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি করেন তিনিসহ উপস্থিত নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০