শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা স্কাউটসের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) :
সিরাজগঞ্জের সুযোগ্য  জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এঁর বদলীজনিত কারণে বদলি হওয়ায় জেলা স্কাউটসের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচছা প্রদান করা হযেছে।

বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে  এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সহ-সভাপতি গনপতিরায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক  মোঃ রফিকুল ইসলাম ( এলটি),
অনুষ্ঠান শুরুতে বিদায়ী জেলা প্রশাসকের শিক্ষা ও কর্ম জীবনের উপর সূচনা বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম। এসময়ে জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্যদের  উদ্দেশ্যে  দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এসময়ে উপস্থিত থেকে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া অফিসার এলাহী,  সিরাজগঞ্জ জেলা স্কাউট লিডার এম এ সবুর, সহকারী কমিশনার ( গার্ল ইন স্কাউটিং) উম্মে হাবিবা, সহকারী কমিশনার গবেষণা উন্নয়ন মোঃ শহিদুল ইসলাম,  জেলা সহকারী কমিশনার মোঃ শামীম হোসেন তালুকদার, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন,  যুগ্ম – সম্পাদক শহিদুজ্জামান পলাশ,  সহকারী কমিশনার আলমগীর হোসেন,  উপজেলা স্কাউট লিডার মোঃ মোস্তাফিজুর রহমান,  সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মো. হোসেন আলী ছোট্ট প্রমুখ। এর আগে বিদায়ী জেলা প্রশাসক মহোদয়কে জেলা স্কাউটসের পক্ষ হতে ফুলেল শুভেচছাও  উপহার প্রদান করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম – তিনি তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের অফুরন্ত ভালোবাসা, সন্মান, শ্রদ্ধা ও সকল কাজে সহযোগিতা পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম নিয়ে সরকারের অর্পিত দায়িত্ব-কর্তব্য সততা, নিষ্ঠা, নিরপেক্ষতার সহিত পালনে সচেষ্ট ছিলাম। জেলা প্রশাসনের বিভিন্ন প্রোগ্রামে স্কাউটের ছিল শতভাগ উপস্থিতি এছাড়াও জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সকল সদস্যরা আমাকে সকলভাবে কাজে সহযোগিতা করেছে এর জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০