শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সুদের টাকার চাপে শাহজাদপুরে ব্যবসায়ীর আত্মহত্যা !

ফটোকার্ড

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর তীরের বালুচর থেকে ইমদাদুল হক মিলন (৩৮) নামের এক তাঁত কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

ইমদাদুল হক মিলন উপজেলার গারাদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের মোঃ আয়নাল সরকার লেদুর ছেলে, সে ৩ সন্থতানের জনক ছিলেন।

জানা যায়, আজ শনিবার ভোরে উপজেলার গারাদহ ইউনিয়নের তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে অবস্থিত করতোয়া নদীতে যাওয়ার সময় স্থানীয়রা একটি অজ্ঞাত লাশ দেখতে পায়।

পরে খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৯টায় ঘটনাস্থলে উপস্থিত হয়। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।পরে থানায় উপস্থিত হয়ে কাপড় ব্যবসায়ী ইমদাদুল হক মিলনের স্ত্রী রিমা খাতুন লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন।

নিহতের স্ত্রী রিমা খাতুন সাংবাদিকদের বলেন, ঋণের চাপে আমার স্বামী সোমবার থেকে নিখোঁজ ছিল। গতকাল শুক্রবার রাত আনুমানিক দশটায় সে ফোন করে জানায় যে বিষপান করে ছটফট করছে। এ সময় সে কোথায় আছে না জানিয়ে কল কেটে ফোন বন্ধ করে দেয়। আজ সকালে জানতে পারি যে আমার স্বামীর লাশ করতোয়া ডিগ্রী কলেজের সামনের বালুচরে পাওয়া গেছে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, উপজেলার তালগাছি এলাকায় অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হ‌ই। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের স্ত্রী জানিয়েছেন যে ঋণের চাপে সে বিষ পান করে আত্মহত্যা করেছে।

এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০