সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ স্কাউটস,সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সাংবাদিক হোসেন আলী ছোট্রর মা ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তাহার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না।
তাহারা দুজনেই এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
জানা যায়, মরহুমা বেশ কিছুদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন, শনিবার(১৫ নভেম্বর ২০২৫খ্রীঃ) সন্ধা ৬:১৫ মিনিটে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মরহুমার জানাজার নামাজ ও দাফনকার্য রাত ১০ টায় সিরাজগঞ্জ পৌর রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
মরহুমার জানাযায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সবাই তাঁর জানাজায় অংশ নেন।
মরহুমার সন্তান,মোঃ মনিরুল ইসলাম,মো: হাসান আলী বড্ড ও মো: হোসেন আলী ছোট্ট পরিবারের পক্ষ থেকে তিন ভাই জানিয়েছেন আমার মা জন্য সিরাজগঞ্জবাসী তথা দেশবাসীর নিকট দোয়া চাই। আপনারা আমাদের মায়ের জন্য দোয়া করবেন।সন্তান হিসেবে আমরাও মহান আল্লাহ পাকের কাছে দোয়া চাই। তিনি যেন আমাদের মাকে জান্নাত বাসী করেন, আমীন।






