মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

এনায়েতপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

ইছাহাক আলী, এনায়েতপুর-চৌহালী( সিরাজগঞ্জ) :

আজ (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে শেখ হাসিনার ফাসির দাবিতে এনায়েতপুরে বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর থানা সদর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেজিমোড়স্থ প্রেসক্লাব সামনে গিয়ে পথসভায় মিলিত হয় এবং পুনরায় এনায়েতপুর থানা সদরে এসে মিছিল সমাপ্ত হয়।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারন মানুষ উক্তবিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী গোলাম হোসেন গোলাপের সভাপতিত্বে উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, এনায়েতপুর থানা কৃষকদলের সাধারন সম্পাদক মুক্তার হাসান, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিকে ফরিদ ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী প্রমুখ। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। সেই সাথে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল ফ্যাসিষ্টদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীগণ স্লোগান দেন জিয়ার সৈনিক এক হও এক হও, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়,এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে। স্বৈরাচার খুনি হাসিনার ফাঁসি চাই। স্বৈরাচারীর আস্তানা এই বাংলায় হবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০