শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

উল্লাপাড়ার উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়নের মডেল বিদ্যালয়ের গৌরব অর্জন

ফটোকার্ড

মো.মোকলেসুর রহমান মামুন :
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সারা দেশে প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে বিদ্যালয়কে ‘ইউনিয়ন মডেল বিদ্যালয়’ হিসেবে ঘোষণা করেছে। সেই মর্যাদাপূর্ণ তালিকায় গৌরবের সঙ্গে স্থান করে নিয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চলনবিল অধ্যুষিত ঐতিহ্যবাহী উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৯৩৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক বিকাশে ধারাবাহিক উৎকর্ষ ধরে রেখেছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৩৪৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত। পরিচ্ছন্ন পরিবেশ, দৃষ্টিনন্দন কারুকাজ, সবুজে মোড়ানো প্রাঙ্গণ ও সুপরিকল্পিত অবকাঠামো—সব মিলিয়ে এটি ইতোমধ্যেই জেলার অন্যতম সুন্দর ও আদর্শ বিদ্যালয় হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য–সংস্কৃতি, বিতর্ক ও বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ ও সাফল্য বিদ্যালয়ের সুনামকে আরও সমৃদ্ধ করেছে। বিশেষ উল্লেখযোগ্য বিষয়—বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই এই প্রতিষ্ঠানেরই গর্বিত প্রাক্তন শিক্ষার্থী। ফলে তারা বিদ্যালয়কে নিজেদের পরিবারের অংশ মনে করে আনন্দ, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

বিদ্যালয়ের অগ্রযাত্রা সম্পর্কে সহকারী শিক্ষক হারুন অর রশিদ বলেন,“উপজেলার সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক এবং গ্রামবাসীর অকুণ্ঠ সহযোগিতা ও উৎসাহেই এ অর্জন সম্ভব হয়েছে।”

বিদ্যালয়ের সাফল্য নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ শামিমা নাসরিন বলেন,“এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার গর্ব। উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছি।”

উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন মডেল বিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ নেমে এসেছে। সবাই বিশ্বাস করেন, এ অর্জন ভবিষ্যতে শিক্ষার আলো আরও দূর পর্যন্ত ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০