সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও কামালের ফাঁসির রায়ের ফলে জাতির দীর্ঘ দিনের ন্যায় বিচারের তৃষ্ণা পুরণ হয়েছে- সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু


হারুন অর রশিদ খান হাসান :
সোমবার ( ১৭ নভেম্বর) জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১এ রায়কে জাতির দীর্ঘ দিনের ন্যায় বিচারের তৃষ্ণা পুরণ হয়েছে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। সোমবার দুপুরের পর থেকেই ইবি রোডস্থ দলীয় অফিসের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা সমবেত হয়। এ সময় জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসি দেওয়া দাবীতে বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে। বিকাল তিনটার পরপরই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেওয়া খবর প্রচার হওয়ার সাথে বিএনপির নেতাকর্মীরা বাঁধভাঙা জোয়ারের মতো উচ্ছ্বাস প্রকাশ করে এবং অনতিবিলম্ব রায় কার্যকর করার দাবীতে শ্লোগান দেন।
এ সময় সমবেত দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমেকর্মীদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইদুর রহমান বাচ্চু আরো বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি জুলাই আগষ্ট গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জে যারা শহীদ হয়েছে সেই সকল হত্যা মামলার আসামী সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না সহ সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু,ভিপি অমর কৃষ্ণদাস,রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদিকা এলেমা বেগম,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু,জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছানোয়ার হোসেন সহ অন্যান্যরা

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০