মোঃ হোসেন আলী (ছোট্ট) :
ক্লাইমেট এডাপ্টিভ আরবান এগ্রিকালচার ফর দ্যা লো ইনকাম কমিউনিটিস ইন সিরাজগঞ্জ মিউনিসিপিলিটি প্রকল্পের অংশগ্রহণকারীদের উৎপাদিত পন্যের বাজার সংযোগ স্থাপন ও নগর কৃষি মেলা উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন,আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে দশটার দিকে সিরাজগঞ্জ পৌরসভা প্রাঙণে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে, নগর কৃষিমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো- অডিনেটর মোঃ রইস উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী কৃষি মেলা ২০২৫ এর ফিতা কেটে উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলম,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
সিরাজগঞ্জ পৌরসভায় প্রকল্পের আওতাভুক্ত কৃষিক্ষেত্রে বিভিন্ন ভাবে অবদান রাখায় ও খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবীদ মোঃ আনিসুর রহমান, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. এ কে এম ফরহাদ হোসাইন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নুরনবী সরকার,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল কবির, হিসাব রক্ষক কর্মকর্তা ওয়ারেস কবির শিমুল, এবং সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন রুকসানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম প্রকল্পের সকল কমকর্তা ও প্রকল্পের ৩০০জন নারী নেত্রীসহ উপকারভোগীগন।
অনুষ্ঠানের এক পর্যায়ে মেলা পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ, কে, এম, মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক (পিপি)মো: আনোয়ার সাদাত এবং অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) জেরিন আহমেদ।

এর পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। সাংস্কৃতিক অনুষ্টান শেষে বিভিন্ন দর্শনাথী মেলার স্টল পরিদশন শেষে সমাপনি অনুষ্টান পরিচালনা করা হয়। সমাপনি অনুষ্টান শেষে সিরাজগঞ্জ পৌরসভায় প্রকল্পের আওতাভুক্ত কৃষিক্ষেত্রে বিভিন্ন ভাবে অবদান রাখায় ৮জন নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক বা ক্রেষ্ট প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ ৩ টি স্টল কে পুরষ্কৃত করা হয়। এছাড়াও সরকারী অফিস বিশেষ করে উপজেলা কৃষি অফিস ও সদর উপজেলা প্রানিসম্পদ অফিসকে বিশেষ ভাবে সম্মামনা ক্রেষ্ট উপহার দেয়া হয়।






