শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বড় মৌলভী শিক্ষক আর নেই

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফ :

এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মৌলভী শিক্ষক, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, দিয়ার পাঁচিল নিবাসী মাওলানা মোঃ ফজলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বুধবার (১৯ নভেম্বর ২০২৫খ্রীঃ) দুপুরে দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

মরহুমের জানাজা নামাজ অদ্য বাদ এশা দিয়ার পাঁচিল বাজারস্হ ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

উক্ত জানাজা নামাজে মরহুমের আত্মীয় স্বজন,বন্ধু, বান্ধব, বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠন এবং ওলামা দলের নেতা কর্মীসহ সর্বস্তরের মুসলমানদের শরীক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী মাওলানা মোঃ সেলিম রেজা,  সদস্য সচিব এ্যাড. কাজী মাওলানা মোঃ আবুল হোসেন ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের প্রধান মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদীসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০