এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন সন্তানের জননীকে মারপিট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের পাঁচিল গ্রামে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী আব্দুল লতিফ বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে আব্দুল লতিফ উল্লেখ করেন তার স্ত্রী লুপা বেগম (৩৬)কে খোকশাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ জিন্নাহ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার কু প্রস্তাবে রাজি না হওয়ায় গত সোমবার( ১৭ নভেম্বর) সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে জিন্নাহ (৪৫) তার স্ত্রী বিলকিছ বেগম (৪০) ও ছেলে জাহিদ বাবু (১৯) মিলে তাকে কাঠের বাটামসহ বিভিন্ন লাঠিসোটা দিয়ে মারপিট করে। এতে ওই গৃহবধূর মাথায়, কপালে, ঘাড়েসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুল লতিফ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে খোকশাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ জিন্নাহ বলেন, এঘটনা মিথ্যা ও ষড়যন্ত্র। ওই মহিলার সাথে আমার স্ত্রীর শুধু কথা কাটাকাটি হয়েছে। তাকে কু-প্রস্তাব বা মারপিট করা হয় নাই।
এঘটনার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার এ.এসআই মো: মাহফিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। প্রয়োজনে অধিকতর তদন্ত করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।






