শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

বেলকুচিতে মোঃ শামসুর রহমান সজিবকে আহ্বায়ক করে জিয়া সাইবার ফোর্স(জেডসিএফ) এর ১১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) এর মোঃ শামসুর রহমান সজিব কে “আহ্বায়ক” করে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) বেলকুচি উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করেছেন সিরাজগঞ্জ জেলা জিয়া সাইভার ফোর্স (জেড সি এফ)।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫খ্রীঃ) সিরাজগঞ্জ জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) এর সভাপতি আহসানুল কবির বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।
মোঃ শামসুর রহমান সজীব বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বানিয়াগাতি গ্রামে বসবাস করেন। তিনি ছাত্র জীবন থেকেই বিএনপি’র রাজনীতি করেন।

এ বিষয়ে শামসুর রহমান সজিব বলেন-জিয়া সাইবার ফোর্স ভবিষ্যতে দেশের নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। পাশাপাশি, তারা সাইবার সিকিউরিটি ও ফ্যাক্ট চেকিং কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে। সংগঠনটি সাইবার স্পেসে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত: ২০১৫ সালের ৫ মার্চ, ফাইজাল খানের নেতৃত্বে “We Revolt” নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জিয়া সাইবার ফোর্সের (ZCF) যাত্রা শুরু হয়। এটি মূলত জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং সাইবার স্পেসে গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যে গড়ে ওঠে। ১৮ মার্চ গ্রুপটির নাম পরিবর্তন করে “জিয়া সাইবার ফোর্স” রাখা হয়। শুরুর দিনগুলোতে সংগঠনটি সরকারের সমালোচনা এবং জাতীয় ইস্যুতে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে। মিডিয়া প্রচারের জন্য “জিয়া সাইবার ফোর্স মিডিয়া সেল” নামে একটি পেজ চালু করা হয়, যা দলের আদর্শকে প্রচারে সহায়ক ভূমিকা পালন করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০