সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
জাতীয় সংসদ নির্বাচন প্রচারণার লক্ষ্যে সবাই কে নিয়ে উন্নয়ন সবার জন্য সু-শাসন, ইনসাফভিত্তিক কাজীপুর গঠনের প্রতিপাদ্য কে সামনে রেখে হাতপাখা প্রতিকের নির্বাচনী সোডাউন অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সোডাউন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মুফতী মহিবুল্লাহ।
(১৮ নভেম্বর ২০২৫), মঙ্গলবার দিনব্যাপী কাজিপুর আসনের নির্বাচনী শোডাউন করা হয়।
নির্বাচনী সোডাউনে ইসলামী আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি জিয়াউল হক, জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মাও শাহ আব্দুল্লাহ মামুন, জেলা সেক্রেটারী ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, কাজীপুর থানা সেক্রেটরী সোহেল রানা, সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহা. আব্দুল মমিনসহ জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোডাউন পরবর্তী সমাবেশে এমপি পদপ্রার্থী হাফেজ আবু জাফর সরকার বলেন, মজলুম জননেতা মুফতি আল আমিন সিরাজী রহ: সৈরাচার সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যু বরণ করেন। তার রেখে যাওয়া স্বপ্ন ইনসাফভিত্তিক কাজীপুর গড়তে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ।
কাজীপুর সদর আংশিক আসনের জনগণ, চাঁদাবাজ, টেন্ডারবাজীদের ক্ষমতায় দেখতে চায় না।
বিকল্প ও বাস্তবশক্তি ইসলাম কে ক্ষমতায় দেখতে চায়।






