শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রায়গঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল পশু চিকিৎসকের

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামে এক পশু চিকিৎসক নিহত হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। তিনি স্থানীয় পল্লী পশু চিকিৎসকের পেশায় নিয়োজিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম মোটর সাইকেলযোগে ভূইয়াগাঁতী বাসষ্ট্যান্ড থেকে নিজ বাড়ি ঘুড়কার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ভূঁইয়াগাঁতী এলাকায় মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ভাংচুর করে । এতে অফিসের কিছু কক্ষ ও সামান্য সরঞ্জাম ক্ষতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ ও পল্লী বিদ্যুতের সাব স্টেশনে ঢিল ছোঁড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০