শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

ফটোকার্ড

বগুড়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।  

 বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বাদ যোহর শহরের পালশা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

পরে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরীফসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী সলাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, রকি, আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, হৃদয়, ইমন, রনি, ডেভিট, জনি, শহর ছাত্রদলের সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, আতিকুল ইসলাম বিপ্লব শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হীরা, সদস্য সচিব সোহাগ হোসেনসহ সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে কুরআন শরীফ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০