শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নির্বাচন ঘিরে একটি দলের জান্নাতের টিকিট বিক্রি কার্যক্রম রুখে দিতে হবে: সাবেক এমপি রুমানা মাহমুূদ

Download Photocard


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে অনেকে বাড়ি বাড়ি গিয়ে বলছে, অমুক মার্কায় ভোট দিলে জান্নাত পাবে। কাউকে কিছু টাকা দিয়ে শপথ করাচ্ছে, কসম করাচ্ছে, এগুলো দিয়ে জনগণকে ধোকা দিচ্ছে। টাকাগুলো ফেরত দিয়ে ভ্রান্ত রাস্তা থেকে বেরিয়ে আসতে হবে। কেননা জান্নাত কে পাবে, তা একমাত্র মহান রব্বুল আলামিন জানে, আর কেউ জানে না। জান্নাত দেখিয়ে মিথ্যা আশ্বাসে ভোট নেওয়ার সুযোগ দেওয়া হবে না। জান্নাতের টিকির বিক্রি রুখে দিতে হবে। আর রুখে দিতে পারবে গ্রামের মায়েরা, ঝিয়েরা, বউরা। বাংলাদেশ জাতীয়তাবাদী- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়নের উপর আলোচনা সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে একথাগুলো সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ রুমানা মাহমুদ।


বাংলাদেশ জাতীয়তাবাদী- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়নের উপর আলোচনা করতে তিনি বলেন, প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়নের বাংলাদেশ জাতীয়তাবাদী- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটু চালাকি করে পরিবারে প্রধান হিসেবে মহিলাদের নামে কার্ড তৈরী সিদ্ধান্ত নিয়েছেন। এতে পুরুষ একজন মহিলাকে সহজেই পেশী শক্তি ব্যবহার করতে পারবে না। আগামীতে ধানের শীষ প্রতিকে জনগণের ভোটে সরকার গঠন করবে-ইনশাল্লাহ।

(২০ নভেম্বর ২০২৫), শুক্রবার বিকেলে চক কোবদাসপাড়া ঈদগাহ মাঠে সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: হোসাইন বাবু’র সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়নের উপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ.ম রকিবুল হাসান রতন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভুইয়া, সাবেক সাধারন সম্পাদক মুন্সি জাহেদ আলম, সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি প্রমুখ।
মহিলা সমাবেশে পৌর ৭নং ওয়ার্ডের হাজার হাজার নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০