মোঃ হোসেন আলী (ছোট্ট) : উৎসবমুখর পরিবেশের মধ্যেদিয়ে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পদযাত্রা ও বিরল প্রজাতির আকাশ নিম বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১০ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ২১ নভেম্বর ২০২৫) সকালের দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমী তরুণদের অংশগ্রহণে এই পদযাত্রা এক উৎসবের আবহ তৈরি করে।এসময়ে পদযাত্রা শেষে ক্যাম্পাস চত্বরে বিরল প্রজাতির আকাশ নিম (হিমঝুরি) বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন ও চারুকলা বিভাগ ও সভাপতি, ড. দ্রাবিড় সৈকত। এবং কৃষি ও বৃক্ষ রোপণে দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃতি সন্তান বৃক্ষপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশ।
উল্লেখ্য ঃ বিশ্ববিদ্যালয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থী পরিবেশ রক্ষায় নিবেদিত প্রাণ ও মধুপুর বন সংরক্ষণে কাজ করা রাতুল মুনন্সী। এসময়ে বক্তারা বলেন, পরিবেশকে সবুজ রাখতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। বিরল প্রজাতির এই বৃক্ষ রোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই প্রকৃতি গড়ে তোলার পথ আরও সুদৃঢ় হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,“পরিবেশকে সবুজ রাখার এই ছোট উদ্যোগ একদিন বড় পরিবর্তনের সূচনা করবে—ইনশাআল্লাহ। এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।






