শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে যমুনা গ্রুপের ডিলার ক্লোজিং উপলক্ষে আনন্দ র‍্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাতীতে অনুষ্ঠিত হলো যমুনা গ্রুপের আনন্দ র‍্যালী, মতবিনিময় সভা ও বাৎসরিক ডিলার ক্লোজিং–২০২৫। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় মুকুন্দগাতী বাজারে অবস্থিত মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ শোরুম চত্বরে দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ব্যবসায়ী, ডিলার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— জনাব মোঃ খোদা বক্সস ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোঃ মাকসুদুর রহমান, হেড অব সেল্স, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোঃ তারেক চৌধুরী এ.জি.এম, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস লিমিটেড, জনাব মোঃ সাদ্দাম হোসেন, জোনাল ম্যানেজার, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস লিমিটেড, জনাব মোঃ ফরিদুল ইসলাম, পরিচালক, মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ, জনাব মোঃ শামীম আহমেদ, ম্যানেজার, মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ, জনাব মোঃ ছানোয়ার হোসেন, টু-ডেস ইলেকট্রনিক, জনাব মোঃ জুবায়ের হোসেন, বিসমিল্লাহ ইলেকট্রনিকস, কেজির মোড়, মোঃ শহিদুল ইসলাম খান, প্রোপাইটার সোয়া মনি ইলেকট্রনিক, জনাব মোঃ আশিকুল ইসলাম (আসিক), প্রচার সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, বেলকুচি শাখা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— জনাব মোঃ মাসুদ রানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় দেশীয় ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্স গ্রাহকের আস্থা ধরে রাখতে সবসময় আধুনিক প্রযুক্তির পণ্য বাজারে নিয়ে আসছে। বেলকুচি অঞ্চল যমুনার গুরুত্বপূর্ণ ডিলার জোন হিসেবে বছরের পর বছর ধরে বিক্রিতে সাফল্য দেখিয়ে আসছে বলে তারা সন্তোষ প্রকাশ করেন।

ডিলার ক্লোজিং অনুষ্ঠানে বছরের সেরা ডিলারদের পুরস্কৃত করা হয় এবং নতুন বছরের বিক্রয় লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। বক্তারা গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি আয়োজন করেন— মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ। অনুষ্ঠানটি সহযোগিতা করেন— যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস।

যমুনা ব্র্যান্ডের আকর্ষণীয় স্লোগান “যমুনারে যমুনা— আমরা কিন্তু যমুনা, অন্য পর্ণের কথা ভেবোনা… কিনবো শুধু যমুনা!” যমুনার পণ্য কিনে হোন ধন্য ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল অনুষ্ঠানটি ।

দিনব্যাপী আয়োজনে র‍্যালী, মতবিনিময়, ব্যবসায়িক আলোচনা, স্টক রিভিউ, নতুন মডেল পরিচিতি ও ডিলার সম্মাননা অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ডিলারদের মাঝে কুফন ড্র এবং বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় এবং সকলের মাঝে বিনামূল্যে যমুনার থ্রি পিস শাড়ি পাঞ্জাবি ইত্যাদি সামগ্রী প্রদান করা হয় এবং দুপুরের বিশেষ প্রীতি ভোজের আয়োজন করেন ,অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সকলের প্রচেষ্টায় ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০