মোঃ হোসেন আলী (ছোট্ট) : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা কর্তৃক সিরাজগঞ্জে নিরাপদ মাংসও দুগ্ধজাত পণ্যে বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালুচেইন উপ- প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বৈচিত্র্যয়ণ এবং প্রাণিসম্পদের উপর গ্যাপ বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ নভেম্বর ২০২৫) দুপুরের দিকে পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি) বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএস এফ), ইফাদ এবং ড্যানিডা অর্থায়নে
নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বৈচিত্র্যয়ণ এবং প্রাণিসম্পদের উপর গ্যাপ বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন এনডিপি সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিকেএসএফ সেক্টর ভ্যালুচেইন স্পেশালিস্ট ( লাইভস্টোক) ড. এস. এম ফারুক – উল- আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ডিপার্টমেন্ট অফ এনিম্যাল সাইন্স, ফ্যাকাল্টি অফ এনিম্যাল হাজবেন্ড্রি প্রযুক্তি উদ্ভাবক ও প্রধান গবেষক প্রফেসর ড. এ কে এম আহসান কবীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ডেইলী সাইন্সের অধ্যাপক ড. আশিকুল ইসলাম, প্রমুখ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেজেক্ট ম্যানেজার মাসুদ মন্ডল।






