শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সচেতনতা সপ্তাহ–২০২৫ উদযাপন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়,সিরাজগঞ্জ ও ঔষধ প্রশাসন অধিদপ্তর,জেলা কার্যালয়,সিরাজগঞ্জ-এর যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

সোমবার (২৪ নভেম্বর) সকালে সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন ডা.মো.নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঔষধ প্রশাসন তত্ত্বাবধায়ক মো.মামুনার রশিদ, সিরাজগঞ্জ মেডিক্যাল অফিসার ডা.মো.সাইফ আল দীন,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো.ইমান আলী,জেলা পাবলিক হেলথ নার্স রেখা রানী দে,বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো.ফকরুল ইসলাম রাকিব।

এছাড়াও সিরাজগঞ্জ জেলা বিসিডিএস-এর জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি,সচেতন ব্যবহার,চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন না করা এবং স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

আয়োজকরা জানান,এ ধরনের উদ্যোগ জনগণের মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও ব্যাপকভাবে সচেতনতা কার্যক্রম চালানো হবে।

উল্লেখ্য: সভা শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয় যা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০