শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জ জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক (ডিএইচআরডিএন) পুনর্গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্ক (ডিএইচআরডিএন) পুনর্গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায়, সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে GFA Consulting Group দ্বারা পরিচালিত Empower-Her প্রকল্পের অধীনে,
সোমবার (২৪নভেম্বর ২০২৫খ্রিঃ) এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির মাসুমপুর শাখা অফিসের সভাকক্ষে এ আয়োজন করা হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ কাফি আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। সভার সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের কনভেনার এবং এনডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। সভা পরিচালনা করেন এনডিপির এমএন্ডই বিভাগের উপ-পরিচালক ও উক্ত প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। সভায় আলোচনার বিষয়বস্তু ছিল ১ জুলাই ২০২৫ থেকে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনাসমূহ। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন, ডিএইচআরএনএস প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ টিপু সুলতান ও এমপাওয়ারহার প্রজেক্টের সমন্বয়কারী নাজনীন শবনম। তারা ডিএইচআরডিএন-এর পুনর্গঠন, কার্যক্রম, এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম, পুনর্গঠনের প্রয়োজনীয়তা ও পদ্ধতি, এবং জেন্ডার ইকুয়ালিটি ফোরামের নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০