শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের নবাগত রোভার স্কাউটদের দীক্ষা গ্রহণ

Download Photocard

মোঃ  হোসেন আলী (ছোট্ট)  : স্বনামধন্য বিদ্যাপীঠ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ডে – ক্যাম্প, বার্ষিক তাঁবু বাস ও নবাগত রোভার সহচরদের দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা ফকিরতলা পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট গ্রুপের আয়োজনে এ  দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও  রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি প্রকৌশলী মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ( নন – টেক)  ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক  ও  ডি আর এস এল সিরাজগঞ্জ জেলা রোভার মো. মহসীন আলী।


অনুষ্ঠানে নবদিক্ষীত সহচর রোভার স্কাউটদের রোভার স্কাউট পতাকা হাতে ধরে স্কাউট প্রতিঙ্গা পাঠ করান অনুষ্ঠানের
প্রধান স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন।
সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন  বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটের ইতিহাস গৌরবময়। রোভার স্কাউটিং-এর মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখা সম্ভব এবং সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট  শৃঙ্খলা বজায় রাখতে স্কাউটদের ভূমিকা অনস্বীকার্য।”দীক্ষা গ্রহণের মাধ্যমে একজন নবাগত রোভার সহচর স্কাউট জীবনে প্রবেশ করে। আর এ কারণেই দীক্ষা  রোভার স্কাউটদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা তার জীবনের প্রতিটি মুহূর্তে স্কাউট প্রতিজ্ঞা ও আইনের প্রতিফলন ঘটিয়ে থাকে।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এঁর উপাধ্যক্ষ ইন্জিনিয়ার প্রকৌশলী আই,.জি মাহমুদ,বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ ও পাবনা জেলা সহকারী পরিচালক ,মো: জামাল উদ্দীন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক এস. এম শফি মাহমুদ।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর (টেক,) সিভিল  মোঃ শরিফুল ইসলাম,  মোঃ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের মোছাঃ খাদিজা খাতুন,  মোঃ আমজাদ হোসেন,  মোঃ হেলাল, প্রমুখ। উল্লেখ্য  অনুষ্ঠানে নতুন রোভার স্কাউট সদস্যরা আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ করেন এবং নিজেদের রোভার হিসেবে পরিচয় দেন। পরে সন্ধায় মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০