শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রানীশংকৈলে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উৎযাপনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

ফটোকার্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগমের সভাপতিত্বে তাঁর দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা। সরকারি নির্দেশনা ও বিগত বছরের কর্মসূচির আলোকে আলোচনা করেন—বিএনপি সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, গণ অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, এনসিপি নেতা শাহজাহান আলী, বিএনপি নেতা অধ্যাপক মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও আবুল কাসেম, সহ-শিক্ষা অফিসার জাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, ডিগ্রি কলেজ প্রতিনিধি অধ্যাপক আশরাফ আলী, থানার প্রতিনিধি এসআই আশরাফ আলী, শিক্ষিকা মেহবুবা আকতার স্নিগ্ধা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম ও আশরাফুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা মিসেস পাপিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদসহ অনেকে। বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় সফলভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নবাগত ইউএনওকে স্থানীয় প্রয়োজন ও অভিজ্ঞতার আলোকে নানা পরামর্শ দেন। ইউএনও খাদিজা বেগম সকল পরামর্শ গ্রহণ করে দিবসদুটি সুষ্ঠুভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতির আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০