শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

এনায়েতপুরে শ্রমিক ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও গণ সমাবেশ অনুষ্ঠিত

ফটোকার্ড

ইছাহাক আলী, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ):

ডক্টর এম এ মুহিত বলেছেন, জনাব তারেক রহমান মা ও বোনদের জন্য পরিকল্পনা করেছেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে । এই কার্ড পুরুষদের জন্য নয় শুধু মা বোনদের কথা চিন্তা করেই এই কার্ড করা হবে।
আজ শনিবার এনায়েতপুরে স্থানীয় জাতীয়তাবাদী শ্রমিক ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা ও গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ ৬ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. এম এ মুহিত আরও বলেন,যখন বাংলাদেশে বন্যা হয় পানিতে ঘর বাড়ি তলিয়ে যায় তখন নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যমূল্যের দাম বাড়ে তখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে খাবার পৌছিয়ে দেওয়া হবে।
উক্ত সমাবেশে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রওশন আলী মন্টু সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জাহিদ হাসান জহুরুল, এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার খান ইমন প্রমুখ।
প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য (প্রচার বিভাগের দায়িত্ব প্রাপ্ত) মোঃ রবিউল সরকার ও এনায়েতপুর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল সরকার।
গণ সমাবেশে আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, এনায়েতপুর থানা সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লাবু, এনায়েতপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী, এনায়েতপুর থানা শ্রমিক দলের সভাপতি সানোয়ার হোসেন, এনায়েতপুর থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হোসেন সোহাগ প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০