শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নওগাঁয় নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে আলোকিত এক অধ্যায়ের সমাপ্তি,অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষক জীবন কুমার সাহা
সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহজাদপুরে ৫ বছরের ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ আপন চাচাদের বিরুদ্ধে
ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
তাড়াইলে মডেল মসজিদে বিশটা ফ্যান সহ মাইক সেট চুরি
সিরাজগঞ্জে বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে হাজী আব্দুস সাত্তারের মতবিনিময় সভা
হবিগঞ্জে শতবর্ষী বৈশাখী গ্রামীণ মেলা অনুষ্ঠিত

খোকশাবাড়ীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৯ নভেম্বর) বাদ আছর ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, অত্র এলাকার মুরুব্বি আব্দুল কুদ্দুস তালুকদার।

বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মেম্বার, খোকশাবাড়ী ইউনিয়ন ওলামা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি মাওলানা মোঃ মুফতী মাসুদুর রহমান প্রমুখ।
পরিচালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জুয়েল।

এসময় গাজীপুর মহানগর বিএনপির নেতা মাসুদ রানা দুলাল, সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল, ২ নং ওয়ার্ড সেন্টার কমিটির আহ্বায়ক আব্দুস সামাদ খান, ১ নং ওয়ার্ড সেন্টার কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম বেলাল, ৩ নং ওয়ার্ড সেন্টার কমিটির আহ্বায়ক নাজমুল হুদা তালুকদার, খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিদ হোসেনসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০