শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

তানোরে নারীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠকে ধানের শীষে ভোট চাইলেন-মাহাফুজুর রহমান রিমন

ফটোকার্ড

তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ দমদমা গ্রামে যুবদলের আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর)বিকাল চারটায় চাঁন্দুড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আয়ুব আলী এর সভাপতিত্বে ও সঞ্চালনা করেন তানোর উপজেলা যুবদলের সদস্য এখলাসুর রহমান।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দুড়িয়া ইউনিয়েনর সাবেক চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান রিমন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দুড়িয়া ইউনিয়ন সাবেক সভাপতি মুনসুর রহমান,চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোহেল রানা, চাঁন্দুড়িয়া ইউনিয়ন১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কাউসার আলী, চাঁন্দুড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ,চাঁন্দুড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী,৭ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রজব আলী,চাঁন্দুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুর রাকিব,জুয়েল রানা সাবেক যুগ্ম আহ্বায়ক চান্দুরিয়া ইউনিয়ন যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, তোফাজ্জল হোসেন,জসিম উদ্দিন, ইয়াকুব আলী,আবু বাক্কার, তাহাসান আলী মেম্বার, সুরমান আলী মেম্বার সহ অনেকে।প্রধান অতিথি তার বক্তব্য বলেন,মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এর হাতকে শক্তিশালী করতে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।প্রধান বক্তা মাহফুজুর রহমান বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।এবং বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে তানোর উপজেলার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে।দরিদ্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে।বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ সরকারি সুযোগ-সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারীর পুরুষ অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০