শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড

মো.মোকলেসুর রহমান মামুন :
সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় ধানবান্ধিস্থ মরহুম মির্জা মোরাদুজ্জামানের বাসভবনের আঙ্গিনায় মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম. এ. লতিফ। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন,“খালেদা জিয়া আজ অসুস্থ, কিন্তু তিনি দেশের জনগণের হৃদয়ে সুস্থভাবেই আছেন। তাঁর নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর সুস্থতা ও দেশের মঙ্গলের জন্য দোয়া করছি।”

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক রতন; জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হক সাজু; জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আসলাম উদ্দীন; থানা বিএনপি নেতা আবু কায়েস ভুইয়া (কর্ণেল); জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আকাশ খন্দকার; জেলা বিএনপি নেতা সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, বিএনপি নেতা শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, শামিম হোসেন, মোঃ আরিফ, মোঃ মাসুদ, জাকির হোসেন, অলি আহমেদ এবং বিএনপি নেতা নজরুল ইসলাম রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও জেলা তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ।
দোয়া মাহফিলে অংশ নেন পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, শ্রমিক নেতা নাঈম ও যুবনেতা রিপন, সুরুত, হাবিব, পাপ্পু, মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি, স্বপ্না পারভীন, মাহমুদা, পারুল, সীমা প্রমুখ।
আয়োজনে ছিল মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ, সিরাজগঞ্জ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০