শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন ও বিক্রীর অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড

ফটোকার্ড

ভাঙ্গুড়া,পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে মোঃ মিজান আলী (২৮) নাম এর এক ব্যবসায়ীকে তিন মাসের অর্থ সহ কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ ডিসেম্বর) সকালে অষ্টমনীষা ইউনিয়নের শাহানগর পাঁচ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ওই গ্রামে মোঃ আলমগীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করছিলেন মোঃ মিজান আলী। তিনি মেন্দা পশ্চিম পাড়ার মৃত মোঃ গোলাম মোস্তফার ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ধারায় তাকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কেমিক্যাল মেশানো প্রায় ১০ লিটার তেল এবং প্রস্তুত ৮ লিটার নকল দুধ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে মোঃ মিজান আলী জানান, তিনি ও তাঁর ভাই ভাঙ্গুড়ার ‘নকল দুধ ব্যবসায়ী’ হিসেবে পরিচিত মোহাম্মদ ফারুক হোসেন দীর্ঘদিন ধরে যৌথভাবে এই ব্যবসা করে আসছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,জন স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০