মোঃ হোসেন আলী (ছোট্ট) : বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এর বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায়ী ফুলেল শুভেচছা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্বাহী অফিসার কার্যালয়ে নির্বাহী অফিসার
নিজ কক্ষে এ বিদায়ী নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেনকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
বিদায়ী নির্বাহী অফিসার বলেন, ,স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের। করোনাকালীন আমরা উপজেলায় সর্বোচ্চ ত্রাণ পেয়েছি যা সঠিক ভাবে বন্টন করে দেয় হয়েছে। বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জের সদর উপজেলা স্কাউট কমিটির সকল সদস্যরা সকল সময়ে আমাকে সহযোগিতায় করেছে।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন,
যুগ্ম – সম্পাদক শহিদুজ্জামান পলাশ,
কোষাধক্ষ্য মোঃ গোলজার হোসেন, সহকারী কমিশনার মোঃ আলমগীর হোসেন, উপজেলা কাব লিডার গোলাম রসূল, স্কাউটার আব্দুল ওয়াদুদ, সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন আলী( ছোট্ট), প্রমুখ।
উল্লেখ্য, সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন তার ভালো কাজের মাধ্যমে খুব অল্প সময়ে সিরাজগঞ্জে সকল শ্রেণি-পেশার মানুষের ব্যাপক প্রশংসা অর্জন করে ছিলেন।






