সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : ব্যবসায়ীদের আস্থা-বিশ্বাস-ভালোবাসা এবং নিরাপত্তার ঠিকানা বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান বাচ্চু। যিনি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একইসাথে আগামী ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য চেম্বারের নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাইদুর রহমান বাচ্চু রাজনীতির পাশাপাশি কর্মজীবনে ঠিকাদারী ব্যবসা করার সুবাদে তিনি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর তিনবার সিনিয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিগত সময়ে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই জনপ্রিয় নেতা ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার সময় ভদ্রঘাট গণস্বাস্থ্য কেন্দ্রের নোঙ্গরখানা থেকে বস্তা-বস্তা রুটি ও বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী এনে সিরাজগঞ্জ পৌরসভার মহল্লায় মহল্লায় সাধারণ মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে মহানুভতার পরিচয় দিয়েছেন। তৎসঙ্গে ৮৮’র বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন রোগ বালাইয়ের হাত থেকে সাধারণ জনগোষ্টিকে রক্ষা করতে তিনি শহরের বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প বসিয়ে মেডিকেল টিমের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছেন এবং ঔষধ বিতরণ করেছেন।
শুধু তাই নয় সাইদুর রহমান বাচ্চু তার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক করোনাকালীন সময়ে শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তাসহ মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি বর্তমানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। রাজনীতির পাশাপাশি ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনে তিনি আজ এক উজ্জল স্বাক্ষর রেখে চলেছেন।
বিশেষ করে আওয়ামী রাহু গ্রাসে দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকা চেম্বারের দায়িত্ব ৫ আগষ্ট পরবর্তী সময়ে গ্রহণ করে তিনি নির্বাচনের জন্য উন্মুক্ত পরিবেশ উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছেন এবং ব্যবসায়ীদের হৃদয়ে স্থান দখল করেছেন। এতে ব্যবসায়ীরা তাদের অধিকার আদায়ে পুনরায় সাইদুর রহমান বাচ্চু’কেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবেন এমনটাই দাবি তাদের।






