সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
০২ ডিসেম্বর ২০২৫ খ্রি. সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা, সলংগা থানা ও যমুনা সেতু পশ্চিম থানা পরিদর্শন করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পরিদর্শনকালে তিনি থানাসমূহের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান, জনসাধারণের নিরাপত্তা এবং কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল, মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।






