শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আজ 

Download Photocard

 সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : আন্তর্জাতিক অঙ্গনে যার অবস্থান ছিল দৃঢ় ও আত্মবিশ্বাসী,বহুপাক্ষিক সম্পর্ক স্থাপনে তিনি সাফল্য দেখান,উন্নয়ন সহযোগিতা অর্জনে। তাঁর কূটনৈতিক দক্ষতা প্রশংসিত হয়।তিনি কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকাতেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বের একটি শক্তিশালী প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত সেই নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের রোষানলে আজ ভীষন অসুস্থ।  তার রোগমুক্তি কামনায় ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আজ বৃহম্পতিবার ( ৪ ডিসেম্বর) বাদ এশা সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

উক্ত দোয়া মাহফিলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য,প্রেসক্লাবের সকল সদস্য ও সিরাজগঞ্জে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন,প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। 

উল্লেখ্য– বেগম খালেদা জিয়া কারাগারে তাঁর শারীরিক অবস্থা অবনতি লাভ করতে থাকে। দীর্ঘ চিকিৎসার প্রয়োজন,বয়সজনিত জটিলতা এবং স্বাস্থ্যগত দুর্বলতা তাঁর জীবনে নতুন বাস্তবতা তৈরি করে। তারই পরিপেক্ষিতে বিএনপি চেয়ারপারসন গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছেন।

এ মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০