শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আব্দুল্লাহ স্কুল এন্ড কলেজে অযুখানা ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে অবস্থিত আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে অযুখানার ভিত্তি স্থাপন ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইকবাল হাসান মাহমুদ টুকু। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের আরেক প্রতিষ্ঠাতা, সাবেক পৌরমেয়র মনজুর হাসান খুশী।

উদ্বোধনী বক্তব্যে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণ করতে হবে। লেখাপড়ায় মনোযোগ দিয়ে ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে হবে।” শিক্ষকদের প্রতি তারা আরও যত্নশীল হয়ে শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাতা মনজুর হাসান খুশীকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও সার্বিক অগ্রগতি নিয়ে তাঁকে অবহিত করেন অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জমিদাতা সদস্য ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর নিতাই চন্দ্র সাহা, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ছালাম টুপা, সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক নুর আলম মুন্সি, এবং বিএনপি নেতা মনজুর আলম মজনু। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০